বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আশুগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) বেলা ১২টায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমদের নেতৃত্বে আশুগঞ্জের কাচারী বীথিকায় বঙ্গবন্ধু ম্যুড়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
পরে শরিয়তনগরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমদ।
সভায় চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করীম খান সাজু, আবু রেজভি, চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ দাউদ অপি, মতিউর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু মোসা, সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলফাজ খন্দকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদার প্রমুখ।
সন্তোষ/বার্তাবাজার/এরসজে