ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
রোববার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ভাষণ আবৃত্তি, নৃত্য, সংগীত প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার জামসেদ শাহ, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/এসজে