প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে ৩৩৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৭ মার্চ) পদোন্নতি দিয়ে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুই প্রজ্ঞাপন মিলিয়ে ৩৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। বাকি ৩২২ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন
বার্তাবাজার/নব