ঘাটাইলে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

টাঙ্গাইলের ঘাটাইলে সারা দেশের ন্যায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। রোববার এ উপলক্ষে মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে শুরু হয় বঙ্গবন্ধুর ভাষন এবং চিত্রাংকন প্রতিযোগিতা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মাকছুদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী প্রমুখ।

উত্তম আর্য্য/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর