ঐতিহাসিক ০৭ মার্চ” দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা পরিষদ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (০৭ মার্চ) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামাান,জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবিদুর রহমান খোকা সকদারর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে , মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দ্বীপ ঘড়াই ,শরীয়তপুর, মোঃ আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।
আসাদ গাজী/বার্তাবাজার/এসজে