শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় আলাল পোল্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮ ০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক (চট্টমেট্টো ট ১১- ৫১ ৮৭) ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় পাথর ও সার বোঝাই ট্রাকের হেলপার গুরুতর আহত হয়।

হেলপারকে দিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিক সকলের
নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

রাশেদুল হক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর