পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন।
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহব্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া, উপজেলা কৃষি অফিসার সাইফুল আলামিন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, সমবায় অফিসার শাহানা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম কাওসার, ডাঃ আলী আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক প্রমুখ।
হুমায়ুন কবির/বার্তাবাজার/এসজে