অনুসন্ধান শেষে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে গঠন করা কমিটির অনুসন্ধান শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৭ মার্চ) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর সম্বলিত দুটি বাস উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানার বিষয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর’ চালু করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ’ প্রকল্পের অধীনে এই ভ্রাম্যমাণ জাদুঘর চালু করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হবে। এ জাদুঘরের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের সঠিক তথ্য জানতে পারবে নতুন প্রজন্ম।

তিনি আরও বলেন, ‘ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বাস’ এর এই উদ্যোগ আমরা প্রথমবারের মত নিয়েছি। এই জাদুঘর বাসে মুক্তিযুদ্ধ সম্পর্কিত সকল তথ্য থাকবে। এই বাস কেবল ঢাকায় নয়, সারাদেশেই চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর