পিরোজপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন
পিরোজপুর জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাপ্তাহিক পত্রিকা পিরোজপুর মুক্তবার্তার সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল কে সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো: মনিরুল ইসলাম চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
শনিবার (৬ মার্চ) রাতে পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কে জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় মিলনায়তনে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলো সহ-সভাপতি মো: নুরুল্লাহ আল আমিন খান (দৈনিক দক্ষিণের খবর), সহ-সভাপতি অমিত হাওলাদার (বিএস টিভি নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন (দৈনিক মাতৃছায়া), কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম মিরাজ (ডেইলি মর্নিং গ্লোরী) ক্রীড়া, সাহিত্যে-সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মানস কুমার বৈরাগী (ডেইলী ইন্ডাষ্ট্রি), প্রচার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক নাছরুল্লাহ আল কাফী
(বার্তা বাজার), দপ্তর সম্পাদক মো: ফরিদ হাওলাদার (জাগো দর্পন ডটকম), কার্য নির্বাহী সদস্য হুমায়ুর কবির তালুকদার ( দৈনিক তারুন্যের বার্তা), কার্য নির্বাহী সদস্য শহিদুল ইসলাম (চ্যানেল এস)।
এছাড়াও কার্য নির্বাহী সদস্য হিসেবে আছেন, আবু জাফর মো: সালেহ (দৈনিক গণমুক্তি), কার্য নির্বাহী সদস্য মো: হাসান তালুকদার দৈনিক বর্তমান কথা)।
বার্তাবাজার/এসজে