কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত-১০

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় নারীসহ দুই সিএনজি আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন পথাচারী।

আজ শনিবার (৬ মার্চ) রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নারী কলাতলীর বলে নিশ্চিত হওয়া গেলেও পুরুষটির পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার এসআই আনোয়ার।

তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমূখে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের চাপা পড়ে একটি যাত্রীবাহী সিএনজি ধুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি আরোহী এক ব্যক্তি ঘটনা স্থলে নিহত হয়। তবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া পথাচারীসহ আহত হয়েছে অন্তত ১০ জন ব্যক্তি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলাতলী এলাকার এক নারীর মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় অ্যাডভোকেট ওসমান নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাকী আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের একটি টিম নিহত ও আহতদের পরিচয় সনক্তে কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

খাঁন মাহমুদ আইউব/ বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর