দৈনিক আমাদের সময় পত্রিকার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি বিজন কৃষ্ণ রায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেছেন। শনিবার (৬ মার্চ) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতালা নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক বিজন কৃষ্ণ রায় আজ শনিবার সকালে বিভাগীয় প্রেসক্লাবের মিটিং এ যোগদান করতে ময়মনসিংহে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিযোগে দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিকাল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শ্যামগঞ্জ-ময়মনসিংহ গাছতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।
তার এই মমান্তিক মৃত্যুতে দুর্গাপুর সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
বার্তাবাজার/এসজে