টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা-১ জাতের লেবু চাষাবাদ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ কালিহাতী উপজেলা হলরুমে “বিনা উদ্ভাবিত জাত সমূহের চাষাবাদ কৌশল” শীর্ষক কর্মসূচির আওতায় কৃষক প্রশিক্ষণ এবং বিনা-১ জাতের লেবুর চারা বিতরণ করা হয়েছে।
উপস্থিত কৃষকদের লেবু চাষের বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান করেন- বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি