ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিবা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ সময় অপর আরোহী সুমাইয়া খাতুন (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছেন। নিহত শিবা খাতুন কামালপুর গ্রামের রাইতাল প্রমানিকের স্ত্রী।
শনিবার (৬ মার্চ) দুপুর ১২টায় ঈশ্বরদীর সাহাপুরের নতুন হাট মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামালপুর গ্রামের রাইতাল প্রমানিকের ছেলে সাকিব হাসান (১৮) মোটরসাইকেলে তার মা ও বোনকে নিয়ে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি সাহাপুর মসজিদ মোড় থেকে নতুন হাটের দিকে যাচ্ছিল। সাকিব হাসান ট্রলি অতিক্রম করে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় তার মা শিবা খাতুন ঘটনাস্থলেই মারা যান ও তার বোন সুমাইয়া গুরুতর আহত হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি