কলমাকান্দা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। বুধবার (৩ মার্চ) দুপুরে জেলার কলামাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বনবেড়া এলাকা হতে এই পণ্য জব্দ করা হয়।

এসময় ভারতীয় এ্যাংকর বুট, চাউল ও চিনি জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৮৯ লক্ষ ২ হাজার টাকা হবে বলেও জানায় বিজিবি।

শনিবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক এ এস এম জাকারিয়া।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আটককৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর