যশোরের কেশবপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে মানসী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে চুকনগর-সাহাপুর সড়কের উপজেলা আগরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি দৌলতপুরের দেয়ানা এলাকার সুজন দাসের মেয়ে মানসী (৭)। মোটরসাইকেল চালক সুজন দাস আহত হলেও তার স্ত্রী সাথী গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে চুকনগর-সাহাপুর সড়কের কেশবপুরের আগরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সাহাপুরগামী বেপরোয়া গতির একটি পিকনিকের বাসের সঙ্গে বিপোরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মায়ের সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী মেয়ে শিশুটি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাসটি চাপা দেওয়ার পর পরই দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। মোটরসাইকেল চালক সুজন দাস আহত হলেও তার স্ত্রী সাথী গুরুত্বর আহত বলে জানা গেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কেশবপুর থানা পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সড়ক দূর্ঘটনার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছে।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর