আজ হ্যামিলনের বাঁশিওয়ালারা নামছে মাঠে, সবার নজর টেলিভিশনে

আজ যে দুই দেলের লড়াই তাতে মনে হচ্ছে হ্যামিলনের বাঁশিওয়ালা মতো ক্রিকেটপ্রেমীরা ছুটবে টেলিভিশনের পর্দার দিকে। শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ক্রিকেটের দুই পরাশক্তি ওয়েস্টি ইন্ডিজ এবং ইংল্যান্ডের লড়াই।বৃষ্টি বাগড়া না বসালে আজকের খেলায় বিনোদনে ভরপুর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আর কেন-ই বা থাকবে না বিনোদন।দুই দলে রয়েছেন আনন্দ দেয়ার মতো ক্রিকেটার।অন্যদিকে বিশ্বকাপের চলতি আসরে শিরোপা দাবীদার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলারদের নিয়ে গড়া এবারের বিশ্বকাপের অন্যতম বিধ্বংসী ব্যাটিং লাইন আপ স্বাগতিক ইংল্যান্ডের। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে সবসময়ই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে তাদের দলে রয়েছে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যানরা।

দেখে নেয়া যাক দুই দলের চলতি বিশ্বকাপের লড়াইয়ের পারফরম্যান্স। এখন পর্যন্ত একটি বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলতে পারেনি ক্রিকেটের জন্মদাতা দেশটি। ঘরের মাঠে বিশ্বকাপ তাই সুযোগ হাতছাড়া করতে নারাজ ইংল্যান্ড। ইতিমধ্যে তাদের পারফর্মেন্সে প্রমাণ মিলিছে এবারের বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর তারা। বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের খেলা সব ম্যাচেই তিনশ সংগ্রহ ছাড়িয়েছে দলটি।

অন্যদিকে, বিশ্বকাপের শুরুতে (১৯৭৫, ১৯৭৯) পর পর দুই বার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর শিরোপা ছোঁয়া হয়নি সময়ের সেরা ব্যাটিং দানবদের। দীর্ঘ ৪০ বছরের ক্ষুধা এই বিশ্বকাপ দিয়ে মেটাতে চান জেসন হোল্ডারের দল। ১৯৭৯ সালে শেষ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আবার এই বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। শেষটা স্মরণীয় করে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

দ্বাদশ বিশ্বকাপে নয়টি ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দলই। তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে চারে আছে ইংল্যান্ড।

একটি জয়, একটি হার এবং একটি পণ্ড হওয়া ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। তাই নিজ নিজ জায়গা থেকে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুতরাং আজকের লড়াইটি যে, জম্পেশ হবে তা আর বলার বাকি রাখে না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর