এবার মিয়ানমারজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমারের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু দেশটির সরকারি সংস্থাগুলো বলছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটা’র কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লোকজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে যে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের সব জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইয়াঙ্গুনের ইয়াঙ্কিন অঞ্চলে অবস্থিত ইয়াঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে। দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা সরকার মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া রাতের বেলা ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হচ্ছে। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর