বরিশালের বানারীপাড়া পৌর নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে ভোট না দেওয়ায় ৬ ৬ বিএনপি নেতাকে অব্যহতি ও বহিস্কার করেছে বিএনপি। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার ও সাধারণ সম্পাদক আ. সালাম সাক্ষরিত এক পত্রে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠিকাদার রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস মৃধা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ মনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, অব্যাহতি প্রাপ্তরা হলেন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন ও ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল।
প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বানারীপাড়া পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করা ও ক্ষমতাসীন দলের সঙ্গে সখ্যতা রেখে চলাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ বহিষ্কার করা ও অব্যহতি দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে