‘সরকার থাকবে না’

কেউ রাজপথে নামুক বা না নামুক, সরকার থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র, গণমাধ্যম, গণকন্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, আমরা রাজপথে নামি আর না নামি, সরকার থাকবে না। বিএনপি জনগণের কাছে শিরোপা পাবে কি না, বাহবা পাবে কি না, সে কথাটা ভেবে বিএনপিকে আগামীর পথ চলতে হবে।

আওয়ামী লীগের চরিত্রের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগ যা চায়, তাতে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য। আর মানুষ মানুষের জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য না।

সরকারের সমালোচনায় তিনি বলেন, আওয়ামী লীগকে মানুষের কাতারে ফেলানো যায় না। সেই ক্ষেত্রে ওরা সফল। ওরা ওদের কাজে ব্যর্থ না, ওরা পত্রিকা বন্ধ করা, পায়ের রগ কাটা, সাংবাদিক পেটানো, চুরিচামারি, মানুষের সম্পত্তি দখল, শিশু-নারী নির্যাতন, ব্যাংক ডাকাতি, ছিনতাই- সবই করছে। এটা ওদের অর্ধশত বছরের ঐতিহ্য।

তিনি বলেন, ওরা (আওয়ামী লীগ) মাঝেমধ্যে আমাদের সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তাহলে তারা আরামে দিন কাটাবে। গত ১২-১৩ বছর ধরে আমরা তাই দেখছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর