দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশে থেকে এবার কোনো সেন্ড মানি চার্জ ছাড়াই পাঠানো যাবে টাকা। তবে এটা প্রিয় ৫টা নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য।
গত সোমবার (১ মার্চ) বিকাশের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
তাদের পোস্টে বলে হয়, বিকাশের ৫ কোটি গ্রাহকদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। পাঁচটি প্রিয় নম্বরে ফ্রি টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।
সুবিধা পেতে করণীয়:
ফ্রিতে টাকা পাঠাতে হলে গ্রাহককে বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে সেট করতে হবে ৫টি প্রিয় নম্বর। আর ওই নম্বরগুলোতে প্রতি মাসে ফ্রিতে সেন্ড মানি পাঠানো যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।
আর গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।
বার্তাবাজার/এসজে