অন্ধকারে ডুবে আছে মিয়ানমার

সাড়া মিয়ানমারে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কয়েকটি সংস্থা। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিদ্যুৎ সংযোগ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি টুইটার ও ফেসবুকে জানাতে শুরু করে বৃহত্তম নগরী ইয়াঙ্গুনের বাসিন্দারা

ইয়াঙ্গুন ইলেকট্রিসিটি সাপ্লাই করপোরেশেন বলেছে, ‘কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’

ইরাবতি নদী তীরবর্তী মাগওয়েতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানও একই তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি পোস্ট করছেন বাসিন্দারা।

বিদ্যুৎ বিপর্যয়ের এই খবর এমন সময় এলো যখন সামরিক জান্তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্লক করে রেখেছে। স্থানীয়রা অবশ্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর