খালেদা কি আদৌ করোনার টিকা নিবেন?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনাভাইরাসের টিকা গ্রহণ নিয়ে শুরু ধোঁয়াশা এখনও কাটেনি। দলের নেতাদের মতে বেগম জিয়ার সাথে সাক্ষাত করতে পারছেন না বলে তার মতামত জানাও সম্ভব হচ্ছে না।

দেশে করোনার টিকা আসার পর থেকেই টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়াতে প্রধানমন্ত্রীকে টিকা নিতে আহ্বান জানাচ্ছিলেন বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু ধীরে ধীরে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারাও টিকা নেওয়া শুরু করেছেন। এমনকি প্রধানমন্ত্রীও নিয়েছেন টিকা। তবে খালেদা জিয়া টিকা নিবেন কি না তা এখনও পরিস্কার বুঝা যাচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৪ মার্চ) টিকা নেওয়ার পর খালেদা জিয়ার টিকা গ্রহনের বিষয়টি আবারও আলোচনা আসে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার জানান, চেয়ারপারসনের সঙ্গে আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ অসুস্থ অবস্থায় তার টিকা নেয়া প্রযোজ্য হবে কি না, এটা চিকিৎসকরাই বলতে পারবেন।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ জানান, ম্যাডামের স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করছে, তার টিকা নেয়ার বিষয়টি। খালেদা জিয়া এখনো টিকা না নিলেও এ ব্যাপারে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর