কৃষি সমৃদ্ধ জেলা মেহেরপুর। এ জেলায় প্রায় সবধরণের ফসল উৎপন্ন হয়ে থাকে। এবার জেলায় বিএডিসির মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে জোরদারকরণ প্রকল্প, আলুবীজ বিভাগ মেহেরপুর (বিএডিসি) উদ্যোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাইয়ের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বিএডিসি সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি রিপন কুমার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,ইউপি সদস্য আরমান আলী, কৃষক এ জেড এম মারুফুজোহা গেরা প্রমূখ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কৃষক এজেডএম মারুফুজোহা গোরার আলু ক্ষেত ও প্রদর্শনকৃত আলু পরিদর্শন করেন।
মাসুদ রানা/বার্তাবাজার/পি