গত একদিনে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬৩৫ জন।
শুক্রবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ৪৪১ জন। এবং দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৭৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১ হাজার ১৪৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বার্তাবাজার/ই.এইচ.এম