দেবহাটায় সাজাপ্রাপ্ত আসামি আটক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ খায়রুল সারদার (৩১) নামে এক ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃত খায়রুল সারদার উপজেলার পুপ্সকাটি গ্রামের আ: হামিদ সরদারের ছেলে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, তাঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ দিন পালাতক ৬ মাসের সজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার আসামী খায়রুল সারদারকে তাঁর গ্রামের বাড়ি পুষ্পকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর