কক্সবাজারের টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা শিবিরে লাটির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নং রোহিঙ্গা শিবিরে এই ঘটনা ঘটে।
নিহত হাসান জাদিমুরা একই শিবিরের ঠান্ডা মিয়ার ছেলে মোঃ হাসান আহমেদ (২২) বলে নিশ্চিত করেছেন (১৬ এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নং জাদিমুরা রোহিঙ্গা শরণার্থী শিবিরে বি/৬- ব্লকের জনৈক হাসান আহমদের বাচ্চা ও প্রতিবেশী আত্বীয় আবু সামার ছেলে ইলিয়াছের বাচ্চারা খেলাধুলা করার সময় বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। সন্ধ্যায় সময় হাসান আহমেদ ইলিয়াছকে বিষয়টি জানাতে গেলে, ইলিয়াছ ও তার সহোদর নুর হোসেন মিলে ইলিয়াছের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে হাসান ঘটনা স্থল ত্যাগ করে বাসায় ফেরার পথে নূর হোসেন ইলিয়াছকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে হাসান মাটিটে লুটিয়ে পড়ে।
এসময় তাকে উদ্ধার করে শিবিরের অভ্যান্তরে টিটিসি হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার সময় মৃত্যু তার মৃতু হয়।
মৃতদেহ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন এই এপিবিএন কর্মকর্তা।
বার্তাবাজার/পি