কাশ্মীরে একদিনে আত্মহত্যা করলেন ৩ ভারতীয় সেনা

ভারতের কাশ্মীরে দায়িত্বরত এক লেফটেনেন্ট কর্নেলসহ দেশটির ৩ সেনা আত্মহত্যা করেছেন। ৩ জনই মাত্র ২৪ ঘন্টার ভেতর নিজেদেরকে শেষ করে দেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দেশটির সেনাবাহিনী থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ ছাড়া বুধবার কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সি আরও এক সেনা সদস্য একইদিন নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। তাদের দু’জনই হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তারই কিছুদিন আগে গত ১৮ জানুয়ারি এই প্রদেশে আরও এক মেজর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

চলতি বছরের প্রথম ৩ মাসেই দেশটির ৪ জন সেনা কাশ্মিরে দায়িত্বরত অবস্থায় আত্মহত্যা করে মারা গেলন। গত বছরের এই অঞ্চলে ভারতের মোট ৩৫ জন সেনা আত্মহত্যা করেছেন। তবে কোনোটারই কারণ জানা সম্ভব হয়নি। সূত্র: আনাদোলুর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর