আরও ৪ কোটি ডোজ ভারতীয় টিকা চায় বাংলাদেশ

ভারতের প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট থেকে তাদের ব্র্যান্ডের অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনেকার আরও ৪ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

ইতোমধ্যে চুক্তি অনুসারে এই ব্রান্ডের ৩ কোটি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। একইসাথে ভারত থেকে উপহার পাওয়া ২০ লাখ ডোজ টিকাতো পেয়েছেই।

স্বাস্থ্য সচিব জানান, ‘এ বিষয়ে আলোচনা চলছে, দেখা যাক কী হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসে প্রথম চালানে ১ কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

তবে এ প্রসঙ্গে সিরাম ইনস্টিটিউটের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারত থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মার সিওও রাব্বুর রেজা জানান, অতিরিক্ত ডোজের কোনো অর্ডার আমাদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে ৩ কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে।

বারতাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর