মাগুরার শ্রীপুর প্রেস ক্লাব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রধান অতিথি হিসেবে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম আলী মোনাল, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ড টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ, বাসসের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবদুল কাইউম।
তাছিন জামান/বার্তাবাজার/পি