জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশের সুপারিশ পাওয়ায় দেশব্যাপী সকল থানায় ৭ই মার্চ বিকেল তিনটা থেকে উদযাপন করবে পুলিশ সদস্যরা।
শুক্রবার (৫ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগে ‘এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, জাতিসংঘের স্বীকৃতি দেশব্যাপী উদযাপনের বাংলাদেশ পুলিশ’ শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেন আইজিপি বেনজির আহমেদ।
তিনি বলেন, আমরা আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেশব্যাপী উদযাপন করবো। কারণ, এটি ১৮ কোটি মানুষের উৎসব। আমরা সেই উৎসবে সামিল হতে চাই। একই সাথে ঐতিহাসিক ৭ই মার্চ এবং বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের বক্তৃতা ও উচ্চারণ এ দুটি বিষয়কে আমরা সামনে রেখে আমরা আগামী ৭ই মার্চ সারা বাংলাদেশের ৬৬০ টি থানায় আমরা এটা উৎযাপন করবো।
বার্তাবাজার/ভি.এস