পাকুন্দিয়ায় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সম্পুর্ণ অরাজনৈতিক সংগঠন অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২১ সালের কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (৫ মার্চ) সকালে চরপাকুন্দিয়া গ্রাম বাংলা কমিউনিটি সেন্টারে সন্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২১ সালের কমিটি ঘোষণা করা হয়।

পাকুন্দিয়া উপজেলা অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাওছ (শাওন)

এর সভাপতিত্বে, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার তুলে দেন পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম আকন্দ, প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মানসূরুল হক, অত্র সংগঠনের সাবেক সভাপতি এস এম আল মামুন, আতাউর রহমান সোহাগ, মোহাম্মদ এনামুল হক (সুমন), আল ইমরান, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আমিনুল হক জজ, শাহিনুর আলম শাহিন, অত্র সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।

সভায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং

প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাওছ (শাওন) মোঃ ইয়াছিন আরাফাত কে সভাপতি ও রানা মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর