১৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আবু সাঈদের

নওগাঁর ধামইরহাটে আবু সাঈদ (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের নিখোঁজের ১৫ দিনেও কোন সন্ধান মেলেনি। নিখোঁজ আবু সাঈদ উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের হাফিজ উদ্দিন বাবুর ছেলে।

আবু সাঈদ গত ১৯ ফেব্রুয়ারি নিজ বাড়ি আগ্রাদ্বিগুন বাজার থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি মহাদেবপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে যার নং ১১৪৫।

পারিবারিক সুত্রে জানা গেছে, ওইদিন বিকালে আবু সাঈদ (১২) এবং প্রতিবেশি মো. মোমিন (১১) দুজন মিলে বাস যোগে মহাদেবপুর থানার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদ্রাসায় আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারা উভয়ই ওই মাসরাসার ছাত্র ছিলেন। পরে বাস থেকে নেমে সহপাঠি মো. মোমিন মাদ্রাসায় চলে যায় এবং আবু সাঈদ টুপি, গামছা কেনার কথা বলে পাশের মাতাজীহাটে যায়। পরে হাট থেকে সে আর মাদ্রাসায় যাননি এমনকি পরিবার আত্নীয়-স্বজনের বাসায় খোঁজ করার পরেও কোন সন্ধান মেলেনি। নিখোঁজ আবু সাঈদের পিতা হাফিজ উদ্দিন বাবু মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এদিকে ১৫ দিনেও ছেলের কোন খোঁজ-খবর না পাওয়ায় তার মা ও পরিবারের সদস্যরা বিছানায় শয্যাশায়ি অবস্থায় সন্ধানের অপেক্ষার প্রহর গুনছে।

নিখোঁজ আবু সাঈদের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি পরণে সাদা রঙের পাঞ্জাবী,পায়জামা ও টপি পরা ছিল। তার সন্ধান দিতে পিতা হাফিজ উদ্দিন বাবুর নাম্বারে যোগাযোগ করুন-০১৭৯৯-৬২৩৪৩৭।

এ বিষয়ে মহাদেবপুর থানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর