গাংনীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারী বাগানপাড়ার মৃত রহিম বক্স এর ছেলে ফজলু রহমানের গোয়ালঘরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ২টি গরু ৮টি ছাগল পুড়ে আহত হয় এবং ১টি ছাগল মারা যায়।

অনুমান করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের এই সূত্রপাত। মশা তাড়াবার জন্য মশার কয়েল জ্বালিয়ে রাখলে তা বিচালিতে লাগে পরে আগুন পাশে থাকা পাটের বোঝায় লেগে পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রুপ নিয়ে উপরের দিকে উঠতে থাকে। স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুরো গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফজলুর রহমান জানান, তার গোয়ালঘরে অনেক পাট ছিল সেগুলোও পুড়ে ছায় হয়ে গেছে। সবমিলিয়ে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এব্যাপারে তিনি উর্ধতন কতৃপক্ষের আর্থিক সহযোগিতা কামনা করেন।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর