রায়পুর সংসদ উপ-নির্বাচন: এগিয়ে জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ
আগামী ১১ এপ্রিল জাতীয় সংসদ উপ-নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) জাতীয় পার্টি হতে সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু। সাংগঠনিক ভাবে পার্টির বাইরেও তৃনমূল পর্যায়ে দৌঁড়-ঝাপে এগিয়ে আছেন তিনি।
এক সময়ের তুখোর ছাত্রনেতা ও দক্ষ সংগঠক মফস্বলে জাতীয় পার্টি প্রতিষ্ঠার একবারে শুরু হতেই জাতীয় পার্টির নিবেদিত ও ত্যাগী এই কর্মীর বর্ন্যাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি বোরহান উদ্দিন মিঠু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তা।
এই আসন থেকে অন্যান্যদের নাম উঠে আসলেও দলীয় হাইকমান্ডসহ স্থানীয় ভাবে বেশ জনপ্রিয়তায় রয়েছে জাতীয়পার্টির এই নেতার। তাই আগামী উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদীয় আসনের মানুষের জন্য কাজ করতে চান বোরহান উদ্দিন। যিনি মনোনয়ন পেলে এবং পরবর্তীতে নির্বাচিত হলে ওই এলাকার জনসাধারণ বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি বিগত সময়ের তুলনায় স্বচ্ছ একজন জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবেন বলে গুঞ্জন উঠেছে চায়ের টেবিলেও। বেশ কয়েকটি মানবিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থাকায় সহজেই মানুষের সাথে মেশার সুযোগ রয়েছে তার।
বোরহান উদ্দিন মিঠু ১৯৬৭ সালে রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়নের চালতাতলী পাচঁ মিয়াজি (পাচুঁ মিয়াজি বাড়ি) বাড়িতে পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলার বেশকিছুটা সময় নানা বাড়ি ১নং চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জের গনি হাওলাদার বাড়িতে কেটেছে। পরবর্তীতে বাবা প্রকৌশলী ফিরোজ আহম্মেদের বদলী জনিত চাকুরী ও বিভিন্ন পলিটেকনিক ইনিস্টিটিউটে শিক্ষকতার সুবাদে দেশের বিভিন্ন শহরে শিক্ষাজীবন কাটে।
রাজনৈতিক জীবনে বোরহান উদ্দিন মিঠু বাংলাদেশে জাতীয় পার্টি ও তার অঙ্গ-সংগঠন প্রতিষ্ঠার একেবারে শুরু হতেই এই দলটির সাথে যুক্ত হোন এবং জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীদের দুঃসময়ে ও দলের বিপর্যয়েও ৯০ পরবর্তী ৩০ বছরসহ প্রায় ৩৭ বছর ধরে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যখন যখন ১৮ দফা প্রণয়ণ করেন তখন হতেই বোরহান উদ্দিন মিঠ দলটির সাথে সম্পৃক্ত হন। ১৯৮৩ সালে নতুন বাংলা ছাত্র সমাজ এর সদস্য হন। নোয়াখালী সরকারি কলেজের বি.কম অধ্যয়নরত অবস্থায় ১৯৮৬ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি গঠন করে এবং একই বছর জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হওয়ার সময় নোয়াখালী কলেজে জাতীয় ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব গ্রহণ করে ছাত্র সংগঠনটি সংগঠিত করার দৃঢ় প্রত্যয়ে নেমে পড়েন। ১৯৮৬ সালেই প্রথমবারের মতোই জাতীয় ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বোরহান-রেজাউল’ পরিষদে কলেজ ছাত্র সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দি¦তাপূর্ণ নির্বাচনে অংশ নেন।
‘জেলা ছাত্র সমাজ’র আহবায়ক কমিটির ‘যুগ্ম আহবায়ক’ এর দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতির জেলা কমিটির ‘সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ৯০ এর পরবর্তী জাতীয় পার্টির চরম দূর্দিনে ১৯৯১ সালে জেলা জাতীয় পার্টির সদস্য হন বোরহান উদ্দিন মিঠু। পরবর্তীতে পার্টির ‘ছাত্রবিষয়ক সম্পাদক’ হন। একে একে পার্টির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, ২০১০ সালে জেলা জাতীয় পার্টির সাংগঠিনক সম্পাদকের দায়িত্ব পেয়ে নিরলস কাজ করে যান। ২০১৭ সালে দলের দুঃসময়ে জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পান এবং আহবায়কের দায়িত্ব পান। এস এ পরিবহন ও এসএ টিভি’র সত্ত্বাধিকারী সালাউদ্দিন আহম্মদ্ ২০১৮ সালে কাউন্সিলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে জেলা প্রত্যান্ত ল জাতীয় পার্টিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
কর্মজীবনে বোরহান উদ্দিন মিঠু লক্ষ¥ীপুরের মজু চৌধুরী হাট সংলগ্ন ২০নং চর রমনী মোহন ইউনিয়নের চর আলী হাসানে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বিশালাকার জমিনে গড়ে তুলেছেন পারিবারিক কৃষিখামার, নোয়াখালীতে চিকিৎসা সেবায় প্রতিষ্ঠিত করেছেন বহুল পরিচিত ও স্বনামখ্যাত দুটি হাসপাতাল যথাক্রমে ‘রয়্যাল হসপিটাল (ইউনিট-১)’ ও রয়্যাল হসপিটাল ইউনিট-২) এবং মায়ের নামে ’ফিরোজা ডায়াগনস্টি সেন্টার”।
বোরহান উদ্দিন মিঠু বলেন আজন্ম তুখোর একজন সংগঠক ও রাজনৈতিক কর্মী হিসেবে আমার পৈত্রিক ভুমি রায়পুর দেশের অন্যান্য জেলা তুলনায় বেশ সম্ভাবনাময় হলেও কাঙ্খিত উন্নয়ন তেমন হয়নি। আমার একান্ত ইচ্ছা ও তপস্যা যে অ লে তারঁ মা-বাব,দাদা-দাদী,নানা-নানীসহ পুরো গোষ্ঠী চির নিদ্রায় শায়িত, নিজেরও শেষ ঠিকানা পারিবারিক কবরস্থান, সেই এলাকার মানুষের উন্নয়নে ও জনসেবায় একজন নিবেদিত জনপ্রতিনিধি হিসেবে জীবনের বাকিটা সময় অতিবাহিত করতে চাই। মানুষের পাশে থাকতে চাই, মানুষের দুঃখে-সুখে থাকতে চাই। আমি সফলকাম হলে রায়পুর তথা সংসদীয় আসনকে মডেল হিসেবে রুপান্ত করবো।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি