কাশ্মীরে একদিনে ৩ ভারতীয় সেনার আত্মহত্যা

কাশ্মীরে একদিনে ৩ ভারতীয় সেনা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে একজন লেফটেনেন্ট কর্নেল। বৃহস্পতিবার (৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিং ফ্যানে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া বুধবার (৩ মার্চ) কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। তাছাড়াও জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সী আরও এক সেনা সদস্য বুধবার (৩ মার্চ) নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

এর আগে গত ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন।

এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে ৪ ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। তবে তাদের আত্মহত্যার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর