১৫ মার্চ ২০১৯ ভয়ানক এক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই ভয়াল সেই স্মৃতি উঁকি দেওয়ার কথা ক্রিকেটারদের মনে। সে সময় নিউজিল্যান্ড সফর করছিল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ টেস্ট খেলতে পুরো দল অবস্থান করছিল ক্রাইস্টচার্চে। পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
ম্যাচের আগের দিন দলের সবাই টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ ক্রিকেট দলের বাস আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে বেলা দেড়টার দিকে ব্রেন্টন ট্যারান্ট নামের এক সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোর জন্য প্রাণে রক্ষা পান।
তবে ব্রেন্টন ট্যারান্ট নামের সেই সন্ত্রাসীর হামলায় নিহত হন ৫১ জন মানুষ। যার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডে বসবাসরত ৫ জন বাংলাদেশি। বিভীষিকাময় সে ঘটনার শোক এখনো পুরোপুরি কাটিয়ে ওঠেনি নিউজিল্যান্ড। ভয়ংকর এ হত্যাযজ্ঞ এখনো দাগ কেটে আছে অনেকের মনেই।
২ বছর পর আবারো নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরু করার আগে বাংলাদেশ দল কোয়ারেন্টিন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। ৭ দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার(৪ মার্চ) প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
সে মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তারা ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হলো সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।
এমন এক সময় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করছে যখন আবারো ঐ মসজিদে হামলার হুমকি দেয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। তবে এর মধ্যে স্বস্তির কথা হলো হুমকি দেয়া সেই দুই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
বার্তাবাজার/পি