কুয়েতে ১ মাসের কারফিউ জারি

কুয়েতে দ্রুত গতিতে করোনার নতুন স্ট্রেন বাড়তে থাকায় আগামী রোববার(৭ মার্চ) থেকে ১২ ঘন্টা কারফিউ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(৪ মার্চ) দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়েতের মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মার্চ থেকে আগামী ১ মাসের জন্য প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও অন্যান্য কড়া পদক্ষেপের পথে কুয়েত। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।

বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর