দেশের মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করতে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটি। একইসাথে ওই সুপারিশে জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসা শিক্ষার সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির আধুনিকায়নের তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায়্য এই সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণচন্দ্র চন্দ, মো. মাহবুবউল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান।
সূত্র জানায়, সভায় কোনো মাদ্রাসা প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরা হয়। নকল প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।
একইসাথে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি ও এডহক কমিটি গঠন প্রক্রিয়া এবং কমিটি-সংক্রান্ত উদ্ভূত জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভায় বলা হয়।
বার্তাবাজার/এসজে