নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে, নিহত ২ বন্ধু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে চুনা নদীতে পড়ে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গুমনতলী গ্রামের ইব্রাহিম হোসেন(২৩) ও আরাফাত মোল্লা(২২)। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। আহতরা হলেন ইমাম হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল ইসলাম।

পুলিশ ও তাদের পারিবারিক সূত্র জানায়, আরাফাত মোল্লা সন্ধ্যায় খেলাধুলা শেষে নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ঈশ্বরীপুরের শওকতনগর এলাকায় এলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে চুনা নদীতে পড়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা প্রাইভেটকারসহ যাত্রীদের উদ্ধার করে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, মরদেহ দুটি এখনও থানায় রয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার লাশদুটি পাঠানো হবে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর