অবশেষে সচল হলো সেই শিক্ষক লক্ষ্মী কান্তের এনআইডি কার্ড
জীবিত থেকেও মৃত দেখিয়ে ৬ বছর আগে বন্ধ হওয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সচল হয়েছে স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায়ের।
বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করে লক্ষ্মী কান্ত রায় বলেন, আজ বিকালে আমার ভোটার আইডি কার্ড সচল হয়েছে এবং আমি কোভিড-১৯ করোনা ভাইরাস এর টিকার জন্য নিবন্ধন করতে পেরেছি।
এদিকে, জীবিত থেকেও মৃত দেখিয়ে জাতীয় পরিচয় পত্র বন্ধ করা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল।
তিনি বার্তা বাজারকে জানান, আরও তিন কার্যদিবস তদন্তের সময় বাড়ানো হয়েছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/হৃ.আর