জাতীয় খেলা কাবাডি (হাডুডু) খেলার ঐতিহ্য আর গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট রাখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নামা মির্জাপুর একতা ক্লাবের উদ্যোগে কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪টায় নামা মির্জাপুর ডাক্তার সাফি উদ্দিনের বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নামা মির্জাপুর বনাম বর্ষাগাতি একাদশ কাবাডি দলের খেলোয়াররা অংশ গ্রহণ করেন।
চরফরাদী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আব্দুল মান্নানের সভাপতিত্বে খেলায় দুই শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়েছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আজহারুল ইসলাম দুলাল, মোহাম্মদ হিমেল খান, পাকুন্দিয়া সরকরি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্নআহব্বায়ক জুয়েল আহমেদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ।
খেলায় ২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় নামা মির্জাপুর একাদশ এবং বর্ষাগাতি একাদশ ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া