‘শিশুদের অপরাধ যত বড়ই হোক , সাজা ১০ বছরের বেশি নয়’

শিশুরা যত বড় অপরাধই করুক তাদেরকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্টের বৃহত্তঅর বেঞ্চ।

একইসাথে কোনো মামলায় শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণযোগ্য নয় বলেও রায় দেওয়া হয়েছে।

জানা যায়। আগে শিশুদের বিচার হতো ১৯ এর ৭৪ এর শিশু আইন অনুযায়ী। ২০১৩ সালে হওয়া নতুন শিশু আইনে শিশুর বয়স, জবানবন্দি গ্রহণ, দণ্ড ও শিশু শোধনাগারসহ বিশেষ বেঞ্চ গঠন করা হয়। যা নিয়ে পক্ষে বিপক্ষে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। সেজন্য ফিল বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

বেঞ্চে শিশুদের নিয়ে দেওয়া যুগান্তকারী রায়ে নেওয়া হয় ৩টি সিদ্ধান্ত। সেগুলো হলো-

১. শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই।
২.স্বীকারোক্তিমূলক জাবানবন্দি কোনো শিশুকে সাজা দেওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না।

এবং ৩। অপরাধ যাই হোক না কেন কোনো শিশুকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না।

এই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পার না। তাই তারা অপরাধকে নিজের কাঁধে নিয়ে নেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর