কেরানীগঞ্জে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

ঢাকার কেরাণীগঞ্জে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প্রতিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বুধবার (৩ মার্চ) র‍্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান এর নেতৃতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকায় আনুমানিক দুপুর ২টার থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ অভিযান।

এসময় মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয়ের দায়ে ৪টি কারখানাকে ৪ লক্ষ্য ২৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ১৮০০ কেজি মেয়াদ উর্ত্তীণ খাবার ধ্বংস করা হয়। একইসাথে ভেজাল খাবার উৎপাদন প্রতিষ্ঠানের ১টি কারখানা সিলগালা করা হয়।

এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশী বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

রানা আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর