পাবনায় ৯৮০ পিচ ইয়াবা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
রাতে র্যাবের একটি আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী নাওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর লালপুর উপজেলা পাটিকাবাড়ি মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২) ও ঈশ্বরদী উপজেলার কোলেরকান্দি এলাকার মৃত আব্দুর সামাদ মালিথার ছেলে মোঃ শামসুদ্দিন মালিথা (৪০)।
র্যাব জানায় দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজেদের এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি