কক্সবাজারের টেকনাফে দুই কেজি ‘মাদক আইস’সহ আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটক আব্দুল্লাহ ওই এলাকার গোলাল নবীর ছেলে।
তিনি জানান, মিয়ানমার থেকে ‘মাদক আইস’ বা ক্রিস্টাল মেথ এর একটি চালান এনে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখার সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি ‘আইস মাদক’সহ তাকে আটক করা। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসির এই কর্মকর্তা।
বার্তাবাজার/পি