এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা’কে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। জানা গেছে, মেয়েকে জোরপূর্বক আটকে রেখে যৌন ব্যবসা করাতেন মা বিউটি আক্তার। এ ব্যাপারে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রুহুল বিউটি আক্তার এবং স্থানীয় আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার বলেন, তিনি নিজেই মামলাটি তদন্ত করছেন। পুলিশ ভিকটিম (১৭)কে ঢাকার সাভার থেকে উদ্ধার করে। নির্যাতিতা মেয়েটি আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, তার মা তাকে দিয়ে অনৈতিক কাজ করাত। বিভিন্ন সময় নিজের বাড়িতে নিজের বসতঘর সহ বিভিন্ন হোটেলে নিয়ে ওই আসামিসহ অচেনা অনেক খদ্দেরের কাছে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করতো। রাজি না হলে মা তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে আটক করে নির্যাতন করতো।
সোমবার জবানবন্দির কপি হাতে পেয়েই রাতে মামলার প্রধান আসামি ছাত্রীর মা বিউটি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠালে, আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় অন্য আসামিরা হলেন- ভবভদ্রীর আবদুর রবের ছেলে সামছুল আলম, ধীতপুরের সফিউল্যার ছেলে মোজাম্মেল হক, কামাল হোসেনের ছেলে সামছুল আলম ও মমিন উল্যা।
বার্তাবাজার/ই.এইচ.এম