দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতির লক্ষ্যে সম্প্রতি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা নিয়ে ফেসবুকে সমালোচনা করে পোস্ট দেওয়ায় ১০ শিক্ষককে কারণ দর্শাতে (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত সোমবার (১ মার্চ) প্রকাশিত নোটিশে কারণ দর্শাতে বলা হয়।
নোটিশে বলা হয়, আপনি বা আপনার নামীয় আইডি থেকে খসড়া গ্রেডেশন তালিকা নিয়ে নেতিবাচক কিছু পোস্ট বা প্রকাশিত সংবাদ শেয়ার করেছেন যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পরিচালক কক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শানো ও জবাব দেয়ার নির্দেশনা দেয়া হলো।