কারাগারে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যাচেষ্টা: জামিন পেলেন রুপম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিষাক্ত ইঞ্জেকশন ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা চেষ্টার অভিযোগের ভুক্তভোগী রুপম কান্তি নাথ জামিন লাভ করেছেন। বুধবার (৩ মার্চ) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তাকে জামিনের আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রুপমের আইনজীবী ভুলন লাল ভৌমিক।

এর আগে সোমবার (২ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে রুপমকে কারাগারের ভেতর নির্যাতনের মাধ্যমে হত্যাচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তার স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ। অভিযোগে বাদি করা হয় জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ চারজনকে।

মঙ্গলবার (৩ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক হোসাইন মোহাম্মদ রেজার আদালত মামলাটি ২০১ ধারা মোতাবেক যথাযথ আদালতে দাখিল করার নির্দেশ দেন।

তারও আগে রতন ভট্টচার্য নামে এক ব্যক্তির দায়ের করা একটি প্রতারণা মামলায় ২০২০ সালের ১৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে কারাগারে যান রুপম। পরে গত ২৫ ফেব্রুয়ারি রুপমকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তখন পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ হলে রুপম জানান, তাকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর