বাগেরহাটের চিতলমারীতে বিষপান করে আত্মহত্যা করেছেন দুই চাচাতো বোন। আজ বুধবার (৩ মার্চ) ভোর রাত ৪টায় গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের দুজনেরই বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালারচর গ্রামে। সম্পর্কে তারা চাচাতো বোন।
মৃতরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালারচর গ্রামের মো. দেলোয়ারের স্ত্রী প্রীতি বেগম (১৮) এবং একই গ্রামের মো. শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৮)।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে এই দুই বোন মৃত্যু কোলে ঢলে পড়েন।
তিনি আরো জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষপানের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তাবাজার/ভি.এস