আমি নিজেও জানি মশার প্রকোপ বেড়েছে: স্থানীয় সরকার মন্ত্রী

মশার কারণে মানুষ অতিষ্ঠ। আমি নিজেও জানি মশার প্রকোপ বেড়েছে। কিন্তু এবছর আগের চেয়ে কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৩ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে পান্থকুঞ্জে অবস্থিত এসটিএস উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গতবছর যে পরিমাণ কিউলেক্স এবং অ্যানোফিলিস মশা ছিল এবছর সেই তুলনায় কম। তবে এখনো যে পরিমাণ রয়েছে তাও সহনীয় নয়। মশা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। মেয়র সাহেবরা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এডিস মশার জন্ম হয় বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায়। আর ঝোপ-জঙ্গল, কচুরিপানায় অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার জন্ম হয়। কিউলেক্স মশা ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরে উড়ে যেতে পারে। এডিস মশা এক কিলোমিটারের কম জায়গায় উড়তে পারে। ফলে আমরা খাল-বিল যখন সম্পূর্ণরূপে পরিষ্কার করতে সক্ষম হবো, তখন আমরা এই মশা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর